শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জে ভারতীয় সুতাসহ কভ্যার্ড ভ্যান জব্দ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

রিপোর্টারের নাম : / ১৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় কাভার্ড ভ্যান ভর্তি অবৈধ আমদানি করা ভারতীয় সুতা আটক করে সাংবাদিকসহ স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে সদর থানার পুলিশ উপস্থিত হয়। পরে অর্থ দেলদেনের মাধ্যমে বিষয়টি ধামা-চাপা দেওয়ার অভিযোগ উঠেছে সুতা ব্যবসায়ী ওয়াদুতের বিরুদ্দে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গার্মেন্টের শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ব্যান্ডের সুতা গার্মেন্টে ব্যবহার না করে গোপনে চোরা চালানোর মাধ্যমে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন তাঁত শিল্পে বাজারজাত করে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিয়ে আসছিল ওয়াদুত। এরই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার সারটিয়া কবরস্থান এলাকায় কাভার্ড ভ্যানসহ সুতা আটক করে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুতার মালিক ওয়াদুত ট্রাক ও সুতা কৌশলে সরিয়ে ফেলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, ট্রাকসহ অবৈধ ভারতীয় সুতা আটকের পরে সুতা ব্যবসায়ী ওয়াদুত মোটা অংকের অর্থের বিনিময়ে ছাড়িয়ে নিয়ে যায়।

এ বিষয়ে সুতা ব্যবসায়ী ওয়াদুদ বলেন, সুতা ভর্তি একটি কাভার্ড ভ্যান সাংবাদিক ও স্থানীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক ও সুতা থানায় নিয়ে গেছেন।

সুতা ব্যবসায়ী ওয়াদুতের ছেলে বলেন, সুতা আটকের পরে আমরা ঘটনাস্থলে এসে সুতা ও ট্রাক ছাড়িয়ে নিয়ে যায়। ট্রাকের ভিতরে কিছু সুতা অবৈধ ছিলো বলে তিনি স্বীকার করেছেন।

সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) কমল চন্দ্র দাস বলেন, অবৈধ সুতা আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে সুতা ও ট্রাক পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সাংবাদিক ও স্থানীয়রা ভাতীয় অবৈধ সুতা আটকের বিষয়টি অবগত করে। সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছানো আগেই সুতা ব্যবসায়ী কৌশলে ট্রাক ও সুতা সরিয়ে ফেলেন। কি পরিমাণ সুতা ও কত টাকার মালামাল ছিলো এটা আমাদের জানা নেই বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকা থেকে চট্টগ্রাম থেকে আসা ভারতীয় সুতা ভর্তি একটি ক্যাভার্ড ভ্যানে তাঁত শিল্প সমৃদ্ধ তামাই যাচ্ছিল। স্থানীয়রা গাড়ি আটকালে চোরাচালানকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাত ৯ টার দিকে সুতা গুলোসহ কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে। এরপর গাড়ি থেকে ভারতীয় এসটি গোল্ড ব্র্যান্ডের ১১০ পাউন্ডের ৭৫ কাটুন সুতা উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর