শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা

সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

আজিজুর রহমান,মুন্না, সিরাজগঞ্জঃ / ৬০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ জুন, ২০২২

মাদক সেবনরোধ করি সুস্থ সুন্দর জীবন গড়ি”- শ্লোগান ধারন করে -সিরাজগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

এতে সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজন –

রোববার (২৬ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ একে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে – উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ও পুরস্কার বিতরণ করেন , জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। তিনি তার বক্তব্যে বলেন, মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে মাদক বিক্রি ও সেবন কারিদের বিরুদ্ধে সোচ্চার হয়ে মাদক নির্মূল করতে হবে। মাদকের অবাধ বিস্তার রোধে মাদক বিরোধী আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি মাদক নিরোধ শিক্ষা ও সচেতনতা সৃষ্টি করে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পরাগ সাহা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ প্রমুখ। আলোচনা সভা শেষে
রচনা প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের প্রথম স্থান অর্জনকারিরা হলেন, – ক – গ্রুপ চিত্রাংকন প্রতিযোগিতায় (১ম হতে ৩য় শ্রেণি পর্যন্ত) শাহিন স্কুল এন্ড কলেজের ফাহিমা আক্তার কণা, খ-গ্রুপে (৪র্থ হতে-৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত ) বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের কৌশিক ভৌমিক, গ-গ্রুপে- (৭ম হতে -১০ম শ্রেণীপর্যন্ত)সবুজ কানন স্কুল এন্ড কলেজের অনুরাধা দত্ত ঐশি , ঘ-গ্রুপে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় মোছাঃ ছাপিয়া খাতুন এবং রচনা প্রতিযোগিতায় – বিভিন্ন গ্রুপের প্রথম স্থান অর্জন কারি হলেন, ক-গ্রুপ (৬ষ্ঠ হতে ৮ম শ্রেণী পর্যন্ত) মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ের মোছাঃ তিন্নি খাতুন, খ-গ্রুপে ( ৯ম হতে ১০ম শ্রেণী পর্যন্ত ) মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ের ফেরদৌস আরা,

গ- গ্রুপে (উচ্চ মাধ্যমিক হতে স্নাতক পর্যন্ত) রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের মোছাঃ সাদরিকা খাতুন সহ অন্যান্য গ্রুপে ২য় ও তৃতীয় স্হান অধিকারী পুরস্কার গ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর