রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

সিরাজগঞ্জে মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জঃ / ২২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জে মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ এবং আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় দিকে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি সিরাজগঞ্জ-২ আসনের এমপি ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি তার বক্তব্যে বলেন, সবাইকে মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ এবং আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি তাহলে দেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস,এম রকিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা আনসার ও ভিডিপি’র কমান্ড্যান্ট ফারুক আহম্মদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সজল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ গোলাম মওলা। এসময় সদর উপজেলার আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক মোঃ জাইদুর রহমান, হোসনে আরা সহ উপজেলা আনসার কোম্পানী কমান্ডার, ইউনিয়ন দলনেতা, ভিডিপি দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার, ওয়ার্ড দলনেতা, দলনেত্রী সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর