সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলকরণের নিমিত্তে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় জনসচেতনতা সভা

রিপোর্টারের নাম : / ১৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদরে  ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ সফলকরণের নিমিত্তে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ( ২য় সংশোধিত) এর আওতায় জনসচেতনতা সভা  এবং পরবর্তীতে জেলেদের মাঝে ভিজিএফ  চাল বিতরণ কার্যক্রম করা হয়।  মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করনের নিমিত্তে প্রচার -প্রচারণার অংশ বিশেষ হিসেবে লিফলেট বিতরণ করা হয়।

সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সদর সিরাজগঞ্জ এর বাস্তবায়নে  বুধবার (৯ অক্টোবর) সকালে  সিরাজগঞ্জ  সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের মৎস্যজীবি জেলেদের নিয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠানের প্রধান   অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা  মোঃ শাহীনূর রহমান।  এ অনুষ্ঠানের পরিচালনা করেন,  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান খান, সয়দাবাদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক মনিরুজ্জামান বাবু,সিনিয়র যুগ্ন-আহবায়ক আলমাস প্রমুখ।  এ ছাড়াও অন্যান্য অতিথিগণ, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সদর সিরাজগঞ্জ এর অন্যান্য কর্মকর্তা – কর্মচারীগণ, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক কমিটির অন্য নেতৃবৃন্দগন, ১০ নং সয়দাবাদ ইউনিয়নের মৎস্যজীবিগণ, গনমান্য ব্যক্তিবর্গদের অনেকে   উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন,  মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৪ সফল করনের নিমিত্তে – সরকার ঘোষিত সময় ১৩ অক্টোবর-২০২৪ খ্রিঃ হতে ০৩ নভেম্বর-২০২৪খ্রিঃ পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে এই ২২ দিন-রাত সারাদেশে  ইলিশ আহরণ, পরিবহন,মজুদ, বাজার জাত করন, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। আপনারা যমুনা নদীতে কেউ ইলিশ মাছ ধরার জন্য নামবেন না, অন্য কেউকে নামতে দিবেন না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর