বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

সিরাজগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে মাদ্রাসার ছাত্রকে হত্যা, লাশ উদ্ধার

রিপোর্টারের নাম : / ২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাড়াশে অপহরণের ৭ দিনের মাথায় সেপটিক ট্যাংক থেকে মারুফ হাসান (১২) নামে এক মাদ্রাসার ছাত্রের মরদেহ উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রাম ও বাজারের তালুকদার মার্কেটের একটি সেপটিক ট্যাংকে লাশটি শনাক্ত করা হয়। এর আগে, গত শুক্রবার (৫ এপ্রিল) ঝুরঝুরি গ্রাম থেকে অপহরণ হয় মারুফ। মারুফ ওই গ্রামের মো: মোশারফ হোসেন ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মারুফ পাশ্ববর্তী সলঙ্গা থানার একটি মাদরাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। ঈদের ছুটিতে সে বাড়িতে আসে। গত শুক্রবার বেলা ৩টায় পাশ্ববর্তী বাজার থেকে নিখোঁজ হয় সে। ওই দিনই মারুফের বাবা তাড়াশ থানায় নিখোঁজ-সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তির সহায়তায় তৎপরতা চালায়। এক পর্যায়ে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র‌্যাব। তারা জানায়, মারুফকে তারা হত্যা করেছে এবং ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

গত শুক্রবার বেলা ৩টায় পাশ্ববর্তী বাজার থেকে নিখোঁজ হয় সে। ওই দিনই মারুফের বাবা তাড়াশ থানায় নিখোঁজ-সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর থেকেই পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তির সহায়তায় তৎপরতা চালায়। এক পর্যায়ে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র‌্যাব।

র‍্যাব-১২ অধিনায়ক মো: মারুফ হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, অভিযুক্তদের আটক করা হয়েছে। এ ঘটনার সাথে কে কে সম্পৃক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর