বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

সিরাজগঞ্জে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পখাতের উন্নয়নে প্লট গ্রহনে উদ্বুদ্ধকরণে লক্ষ্যে উদ্যোক্তাগণের সাথে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: / ৩২৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

সিরাজগঞ্জে- লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পখাতের উন্নয়নে প্লট গ্রহনে উদ্বুদ্ধকরণে লক্ষ্যে জেলার উদ্যোক্তাগণের সাথে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । বিসিক জেলা কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে –

মঙ্গলবার (২৬ জুলাই ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ. কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত উদ্বুদ্ধকরণ সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। তিনি তার বক্তব্যে বলেন, সিরাজগঞ্জের শিল্প পার্ক বা নগরীতে অসংখ্য শিল্প কলকারখানা গড়ে উঠবে। আর এ সুন্দর শিল্প পার্কে, এদিকে যেমন যমুনা নদীর তীরে গড়ে উঠায় নৌ-বন্দর সুবিধা, পাশে মহাসড়ক এবং বঙ্গবন্ধু যমুনা রেলব্রীজ(নির্মানাধীন) হওয়ায় ব্যাপক সুযোগ- সুবিধা সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছি। এ শিল্প পার্কে প্রায় ৫ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই আপনাদের আরো ট্রেনিং নিয়ে দক্ষ হতে কাজ করতে হবে। শিল্পপার্কের প্লটগুলো আপনাদের জন্যই তাই ভালোভাবে নিয়ে কাজ করবেন। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি আপনাদের সামাজিক অনেক দায়িত্ব- কর্তব্য রয়েছে সেগুলো ও পালন করতে হবে।

উক্ত উদ্বুদ্ধকরণ সভা – অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় জেলা বিসিক কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুু ইউসূফ সূর্য, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, বিসিক শিল্প নগরী কর্মকর্তা শ্রী জয় প্রকাশ প্রমুখ ।
এসময় দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশের প্রথম ডিজিটাল ডাস্টবিন তৈরির উদ্ভাবক ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল তারা, বাংলাদেশ ইঞ্জিনিয়ার শিল্প মালিক সমিতি, সিরাজগঞ্জের সভাপতি মোঃ আব্দুল মালেক মন্টু, আহবায়ক আবু এহিয়া খান, বাংলাদেশ ইঞ্জিনিয়ার শিল্প মালিক সমিতি, সিরাজগঞ্জ এনায়েতপুর উপজেলার সভাপতি আওরঙ্গজেব সরকার ভূট্র, কামারখন্দ উপজেলার সাধারণ সম্পাদক জলিল, বেলকুচি উপজেলা সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, উল্লাপাড়া উপজেলা সভাপতি মোঃ আব্দুল মান্নান, সলঙ্গা থানার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সহ জেলার ও উপজেলার ইঞ্জিনিয়ার শিল্পমালিক সমিতির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর