মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জ জেলা পরিষদ অফিসের হিসাব রক্ষক সুরুজিৎ কুমার মুজুদার (৪২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সিরাজগঞ্জ শহরের জেলা পরিষদের ডাক বাংলো থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।সুরুজিৎ কুমার মুজুদার পাবনা পৌর এলাকার সুধির চন্দ্র মুজুমদারের ছেলে ও সিরাজগঞ্জ জেলা পরিষদ অফিসের হিসাব রক্ষক।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সুমন কুমার দাস বিষয়টি নিশ্চিত জানান, সকাল সাড়ে নয়টায় দিকে ঘরের ভিতরে ঝুলন্ত মরদেহ দেখে ডাক বাংলোর কেয়ারটেকার শাহন মিয়া পুলিশকে খবর দেয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। নিহত সুরুজিৎ কুমার মুজুদারের গলায় আঘাতের চিহৃ ছিল বলে তিনি জানান। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।

এদিকে ঘটনার পর থেকে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কামরুন নাহার ডাক বাংলো প্রধান গেট বন্ধ রেখেছিলো। সাংবাদিকদের তথ্য সংগ্রহের জন্য নানা বাধা সৃষ্টি করেছে। তিনি সাংবাদিকদের তথ্য দিতে বাঁধা প্রদান করেন এবং সাংবাদিকের সাথে খারাপ আচারণ করেন।

এক পর্যায়ে সাংবাদিকদের সাথে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কামরুন নাহারের কথা কাটাকাটির পরে তিনি সাংবাদিকদের নিয়ে নানা বাজে মন্তব্য করেন। এসময় ঘটনাস্থলে পুলিশ, পিবিআই ও ডিএসপির সদস্যরা উপস্থিত ছিলেন।পরে জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ঘটনাস্থলে আসলে তিনি সাংবাদিকদের তথ্য সংগ্রহের সহযোগিতা করেন।

জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কামরুন নাহার বলেন, আপনারা পরে আসে। পুলিশের অনুমোতি নিয়ে আসে। আপনার এই আলামত নষ্ট করার জন্য এখানে আসেছেন। ফুটেজ প্রয়োজন হলে পুলিশের নিকট থেকে নেন। ঘরের ভিতরে ঢুকতে পারবেন না। এই বলে তিনি সাংবাদিকদের উপর চরাও হন এবং সাংবাদিকদের নিয়ে খারাপ মন্তব্য করেন।

এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস বলেন, এটা একটা অনাঙ্কাখিত ঘটনা। জেলা পরিষদ ডাক বাংলোতে এই ধরণের ঘটনা কোন দিন ঘটে নাই। প্রশাসনের লোকজন এসেছে তার তদন্ত করে বিষয়টি দেখছে। জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কামরুন নাহার সাংবাদিকদের সাথে দূর্ব্যবহার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমার সামনেই তিনি এই সব কথা বলছেন। সাংবাদিকদের সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি বলে তিনি জানান।

সাংবাদিকদের সাথে খারাপ আচারণের কারণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর নেতৃত্বে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর নিকট কামরুন নাহারের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন। পরে সাংবাদিকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কামরুন নাহারের অপসারণের দাবীতে মানববন্ধন করেন।জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, এর আগেই তার বিরুদ্ধে নানা অভিযোগ পেয়েছিলাম। আপনাদের বিষয়ে আমি মন্ত্রণালয় বরাবর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর