শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জে সাংস্কৃতিক ও ক্রীড়া’য় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন আজিজুর রহমান মুন্না

রিপোর্টারের নাম : / ২৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে সুনামখ্যাত ঐতিহ্যবাহী এনডিপি এনজিওর আয়োজনে উপজেলা পর্যায়ে ৪টি উপজেলার সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় কৈশোর কর্মসূচির সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(২৭ জুন-২০২৪ খ্রীঃ) সকাল ১১ টার দিকে কামারখন্দ উপজেলার বাগবাড়ী ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)এর প্রধান কার্যালয়ের হলরুমে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এনডিপি’র নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ আলাউদ্দিন খান।

অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আমিনুল ইসলাম, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল ওয়াদুদ সূর্য, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষক আলহাজ্ব তাজ আহমেদ প্রমুখ।

সিরাজগঞ্জ সদর উপজেলার কৈশোর কর্মসূচির বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় দৈনিক সকালের সময় পত্রিকা’র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আজিজুর রহমান মুন্না, সংগীত শিল্পী ও সাবেক ব্যাংকার রেজাউল করিম, সাবেক প্রবীন শিক্ষক ও সমাজ সেবক আলহাজ্ব তাজ মোহাম্মদ, ফয়সাল আহমেদ ফাহিম সম্মাননা স্মারক ভূষিত হন। এছাড়াও সম্মাননা স্মারক পান, রায়গঞ্জ উপজেলায় সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায়, মাই টিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এইচ.এ.মোনায়েম, ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মামুন সরকার, সমাজসেবিকা ও শিক্ষিকা মাহবুবা খাতুন, রায়গঞ্জ পৌর কাউন্সিলর, কবি, শিল্পী ওবায়দুল ইসলাম, বেলকুচি উপজেলার সাবেক শিক্ষক ও বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী মোঃ সাইদুর রহমান, যমুনা টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, বিশিষ্ট সংগীত শিল্পী হামিদ মোহাম্মদ, বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব মুসা হাসেম।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এনডিপি কৈশোর কর্মসূচি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ ফজল করিম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, এনডিপি কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার (ইনচার্জ) আরিফা সুলতানা, মুজিবুর রহমান, বাপ্পি সরকার। এসময়ে চন্ডিপুর কিশোর ক্লাবের মেনটর কাওসার ইসলাম রিমন,নুরনগর কিশোরী ক্লাবের মেনটর মুক্তি খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর