মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সিরাজগঞ্জে হেরোইন ইয়াবা সহ দুই নারী মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ: / ৪২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে হেরোইন ইয়াবাসহ দুই নারী মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ আগষ্ট) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকেরিয়া হোসেন।
আটককৃতরা হলেন, পৌর মহল্লার রেলওয়ে কলোনীর আবুল কালামের স্ত্রী মোছাঃ লাভলী বেগম (৪২) ও মাহমুদপুর উত্তরপাড়ার মোঃ আছাদের মেয়ে মোছাঃ সাবিনা (২৭)।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকেরিয়া হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌরএলাকার রেলওয়ে কলোনীর লাভলীর বাসায় অভিযান চালানো হয়। বাসা তল্লাসী করে ৫ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সহ দুইজন নারীকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত আলামত ও আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর