সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: / ১৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেন (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

আটক কাওয়ার হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মির্জানগর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাচালিয়ন-১২ এর কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মোহাম্মদ ইলিয়াস খান।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানিয়েছেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে সোমবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে রাস্তার উপরে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ঢাকা মেট্রো-ন-১২-২৬১৮ একটি হলুদ রংয়ের পিকআপে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেনকে আটক করা হয়। পরে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত পিকআপ, নগদ ১৩ হাজার টাকা ও ১টি মোবাইল জব্দ করা হয়। এঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারীকে থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর