সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।

সিরাজগঞ্জে ৬টি আসনে ২৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ২৯ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সোমবার (১৮ ডিসেম্বর)  সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি  অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা   কে.এম. হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ  আব্দুস সামাদ তালুকদার সহ প্রার্থী তাদের প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন অফিসার  মোঃ  শহিদুল ইসলাম জানান, নির্বাচনে আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পাটি, জাসদ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বিএনএম, জাকের পাটি, ওয়াকার্স পাটি এবং বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি) ২৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি আরও জানান, সিরাজগঞ্জ-১ (কাজিপুর)ঃ  তানভীর শাকিল জয় (নৌকা), জহুরুল ইসলাম (লাঙ্গল), সবুজ আলী (নোঙ্গর), মোঃ সাইফুল ইসলাম (মশাল)।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ)ঃ  জান্নাত আরা হেনরী (নৌকা), মোঃ  আমিনুল ইসলাম (লাঙ্গল), মোঃ  আব্দুর রুবেল সরকার (গোলাপ ফুল), সাদাকাত হোসেন খান বাবুল (হাতুড়ী), মোঃ  সোহেল রানা (সোনালী আঁশ)।

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ- সলঙ্গা একাংশ) ডাঃ মোঃ  আব্দুল আজিজ (নৌকা), মোঃ জাকির হোসেন (লাঙ্গল),  মোঃ গোলাম মোস্তফা (নোঙ্গর)।

সিরাজগঞ্জ-৪ ( উল্লাপাড়া – সলঙ্গা একাংশ ) শফিকুল ইসলাম (নৌকা), হিল্টন প্রামাণিক (লাঙ্গল), মোস্তফা কামাল বকুল (মশাল)।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী): আব্দুল মমিন মন্ডল (নৌকা), ফজলুল হক (লাঙ্গল), আব্দুল হাকিম (নোঙ্গর), নাজমুল হক (গামছা), আব্দুল লতিফ বিশ্বাস (ঈগল), আব্দুল্লাহ আল মামুন (কাঁচি)।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর):  চয়ন ইসলাম (নৌকা), মোক্তার হোসেন (লাঙ্গল), মোজাম্মেল হক (মশাল), রেজাউল রশীদ খান (হাতুড়ি), তারিকুল ইসলাম (সোনালী আঁশ), মোহাম্মদ শামীম (নোঙ্গর), কাজী মোঃ আলামীন (একতারা), হালিমুল হক মীরু (ঈগল) প্রতিক বরাদ্দ পেয়েছেন। এদিকে জেলার ৬টি আসনের মধ্যে  দুটি আসনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি -চৌহালী) আসনে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দু’জনেই ঈগল প্রতিক নিয়ে নির্বাচন করছেন। এই দুই আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর (নৌকা) সাথে স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের হবে বলে মনে করছেন ভোটাররা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর