শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  কাজিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা। উল্লাপাড়ায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি-জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স।

সিরাজগঞ্জ এলজিইডি’র শুদ্ধাচার কৌশল ও সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৩৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ২০২২- ২০২৩ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনার ১.৩ কার্যক্রম অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশী গণের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর)) সকালে সিরাজগঞ্জ এলজিইডি’র সভাকক্ষে এলজিইডি সিরাজগঞ্জ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ ইসহাক আলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম নাছিম রেজা নূর দিপু, সিনিয়র সাংবাদিক এস এম তফিজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী শামসুল বারী, ঠিকাদার আবুল খায়ের সেলিম প্রমুখ ।

বক্তাগন বলেন, যার যার অবস্থান থেকে সঠিক দায়িত্ব সঠিক সময় পালন এবং বিবেকের তাড়নায় কাজ করলে ও মানবিক আচরণ করার মধ্য দিয়ে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠা হতে পারে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ তৃণমূলের মানুষের জন্য কাজ করে থাকে। তাই বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আরো বেশি দায়িত্বশীল পেশাদারিত্ব শেখানোর মধ্য দিয়ে শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন হতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর