সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে নব নির্বাচিত তরুন উদোক্তা শরিফুুল ইসলাম আলামিন
সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: প্রায় এক যুগ পরে উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির শান্তিপূর্ণ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অর্ডিনারি গ্রুপের পরিচালনা পর্ষদের পরিচালক পদে নব নির্বাচিত হয়েছেন তরুন উদোক্তা শরিফুুল ইসলাম আলামিন।
গত (৬ডিসেম্বর) শনিবার দিনভর ভোট শেষে রাত আড়াইটার দিকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান টিএ হামিদ তানহা তাদের নাম ঘোষণা করেন। আগামী ২০২৬-২৭ সেশনে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করবেন।
নির্বাচন বোর্ড সূত্র জানায়- চেম্বারে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ২৪টি পদে মোট ৬৩ জন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সাইদুর রহমান বাচ্চু ৩২৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন সিদ্দিক খসরু পেয়েছেন ৯৮ ভোট। এছাড়া একজন সিনিয়র সহ-সভাপতি, দুজন সহ-সভাপতি ও ২০ জন পরিচালক ৪২৪ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। মোট ভোটার ছিলেন ৫০৭ জন।
অর্ডিনারি গ্রুপের পরিচালনা পর্ষদে নির্বাচিত পরিচালক হলেন- আব্দুস সাত্তার, একাব্বার আলী আকবর, আবু সাইদ, জুড়ান আলী, তানভীর মাহমুদ পলাশ, নজরুল ইসলাম, সন্তোষ কুমার কানু, আবু হানিফ খান, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, শফিকুল ইসলাম জিন্নাহ, জুয়েল রানা ও সানজিদ হাসান সিদ্দিকী প্রিন্স।
অপরদিকে অ্যাসোসিয়েট গ্রুপের নির্বাচিত পরিচালকরা হলেন- নুরুল হক, আনোয়ার হোসেন তালুকদার, আলতাফ হোসেন, মোবারক হোসেন ও জাহিদুল ইসলাম লিটু। এ গ্রুপে পরিচালক পদে আব্দুর রাজ্জাক ও ফায়সাল হায়দার সমপরিমাণ ভোট পাওয়ায় এখনো কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি।
পরিচালক পদে নির্বাচিত হয়ে শরিফুল ইসলাম আলামিন বলেন, সব ব্যবসায়ীর অংশগ্রহণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে একটি স্বচ্ছ নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটে জয়ী করায় চেম্বারের সব ভোটারদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদে সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে পুরো কমিটি নিয়ে, অতীতের চেয়ে ব্যবসায়ীদের স্বার্থে চেম্বার অব কমার্সকে ঢেলে সাজাতে নিরলস ভাবে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।







