শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

সিরাজগঞ্জ জেলা কর্মসংস্থান ও  জনশক্তি অফিসের আয়োজনে  জাতীয় শোক দিবস পালন 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৮৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উদযাপন  উপলক্ষে সিরাজগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের   প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ আগষ্ট)  সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সুবর্ণ অহংকার পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা কর্মসংস্থান ও  জনশক্তি অফিসে আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক  মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি

এসময়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ কর্মকর্তা  মোঃ আব্দুল মান্নান ও মোঃ আলাউদ্দিন,  কম্পিউটার অপারেটর মোঃ আল নুর অফিস সহকারি  মোঃ  আব্দুল গফুর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

১৫ আগষ্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস, ইতিহাসের কলঙ্কিত অধ্যায়।
প্রতিবছরের ১৫ আগষ্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি শোকের সাথে পালন করা হয়। এ দিবস উপলক্ষে মাসব্যাপী  কালোব্যাচ ধারন, ১৫ আগষ্টে কালো পতাকা উত্তোলন ও  জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়  । ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ভোরে এ দিনে একদল বিপথগামী সেনাবাহিনীর  ঘাতকেরা বুলেটের আঘাতে নির্মমভাবে   বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানসহ স্ব-পরিবারে  হত্যা করে। দিনটিকে স্মরণীয় করে রাখতে এ দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর