রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ  কর্মকর্তার বদলীজনিত বিদায় অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম : / ১৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাংগ কুমার তালুকদার এর বদলীজনিত বিদায় এবং ডাঃ মোঃ হাবিবুর রহমানকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অ.দা.) বরণ করে নেওয়া হয়েছে।

এসময়ে বিদায়ী জেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডাঃ গৌরাংগ কুমার তালুকদার কে ক্রেস্ট প্রদান করে বিদায় সন্মাননা জানানো হয় এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অতিরিক্ত  দায়িত্ব গ্রহণ করেন ডাঃ মোঃ হাবিবুর রহমান কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা  হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে –
সোমবার (২১ আগস্ট) দুপুরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় ও বরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক  ডক্টর নজরুল ইসলাম ঝন্টু।

এ বিদায় ও বরণ  অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ আশীষ কুমার দেবনাথ।

এ সময়ে   উপস্থিত ছিলেন , প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক ডিরেক্টর এডমিন ডাঃ রনজিত চক্রবর্তী, রাজশাহী বিভাগীয় সাবেক ডিরেক্টর এডমিন  ডাঃ শাহ জামাল, বগুড়া জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ মোঃ নুরুন্নবী এছাড়াও এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ দপ্তর সিরাজগঞ্জের ভেটেরিনারি অফিসার, উপ-পরিচালক (কৃত্রিম প্রজনন)  সহ বিভিন্ন উপজেলার ভেটেরিনারি সার্জন, প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার ও অন্যান্য কর্মকর্তা – কর্মচারীগণ ।
জানা যায় যে, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে ডাঃ গৌরাংগ কুমার তালুকদার দুই বছর ৮ দিন  দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি পাবনা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা  কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর