সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন

সিরাজগঞ্জ জেলা সঞ্চয় অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু কর্ণার ও ব্রেস্টফিটিং কর্ণারের উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: / ৩৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৯ জুন, ২০২২

সিরাজগঞ্জ জেলা সঞ্চয় অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণার ও ব্রেস্টফিটিং কর্ণারের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ জুন) সকাল ১১ টায় শহরের মুজিসড়কস্থ ভিক্টোরিয়া কটার এলাকায় জেলা সঞ্চয় অফিসে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কর্ণার স্থাপন করা হয়েছে।

এ কর্ণারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জীবন লেখা অনেক বই রয়েছে। অফিসে অপেক্ষামান গ্রাহকদের পড়ার সুবিধার্থে বঙ্গবন্ধু কর্ণার সহ নারীদের সুবিধার্থে একটি সুদৃশ্য মাতৃদুগ্ধ শিশুকে পান করার জন্য ব্রেস্ট ফিটিং কর্ণার স্থাপন করা হয়েছে। উক্ত কর্ণার দু’টির শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপিকা করুণা রানী সাহা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্যে রাখেন, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় সঞ্চয় অফিস সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ ইরফান হোসেন। এসময় সিরাজগঞ্জ জেলা সঞ্চয় অফিসের অন্যান্য কর্মকর্তারা এবং গ্রাহক সাধারণদের অনেকে উপস্থিত ছিলেন।

 

 আজিজুর রহমান মুন্না/কলমের বার্তা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর