মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে শতাধিক ফিটনেসবিহীন গাড়ি আটক

রিপোর্টারের নাম : / ১৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

নুপুর কুমার রায়,শাহাজাদপুর-সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে শতাধিক ফিটনেসবিহীন গাড়ি আটক করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) ট্রাফিক পুলিশ অফিস সুত্রে জানাযায়, সিরাজগঞ্জ জেলা পুলিশ ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান পরিচালনা করে ফিটনেসবিহীন সিএনজি চালিত অটো টেম্পু সহ বাস,ট্রাক, বিভিন্ন ধরনের পরিবহন  আটক করা হয়েছে। এছাড়াও নলকা,কড্ডা,সিরাজগঞ্জ বাজার স্টেশন সরেজমিনে দেখা যায়, প্রায় অনেক সিএনজি চালিত অটো টেম্পুর মধ্যে আঞ্চলিক সড়কে অনেক কম সিএনজি চলাচল করছে বাকী সিএনজিগুলো ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা দেখে উধাও হয়েছে। এতে রাস্তায় ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা কমেগেছে।

সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর(টিআই) জাফর উল্লাহ্ বলেন, সিরাজগঞ্জ শহর,কড্ডা মোড়,বেলকুচি চালা,নলকা,চান্দাইকোনা সহ অন্যান্য গুরত্বপূর্ণ এলাকায় ট্রাফিক পুলিশের বিশেষ টিম বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে। জেলায় যতগুলো ফিটনেসবিহীন থ্রী হুইলার,বাস,ট্রাক ও অন্যান্য পরিবহন রয়েছে সেগুলো আমরা আটক করে মামলা দিচ্ছি। যতদিন পর্যন্ত ফিটনেসবিহীন গাড়ি রাস্তা থেকে নির্মুল করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই বিশেষ অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর