সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ পৌরসভায় নগর দরিদ্র সুরক্ষা ফোরামের অর্ধবার্ষিক সংলাপ অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে ইকোনোমিক-রিকভারি অব ক্লাইমেট মাইগ্রেন্টস এন্ড নিউ পুওর লিভিং ইন ক্লাইমেট ভালনারেবল আরবান লো-ইনকাম সেটেলমেন্ট (ইআরপি) প্রকল্পের আওতায় নগর দরিদ্র সুরক্ষা ফোরামের অর্ধবার্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়।

সোমবার(৭ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে আয়োজিত উক্ত সংলাপের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন   সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-(১) ও নগর দরিদ্র সুরক্ষা ফোরামের সভাপতি মোঃ  নুরুল হক।
এসময়ে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ   দজেলা সমাজ সেবা কার্যালয়ের  সহকারী পরিচালক মতিয়ার রহমান,  উপ-পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের   মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা,  পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, পৌরসভার  সমাজ উন্নয়ন কর্মকর্তা এস. এম. শাহ আলম, সিরাজগঞ্জপ্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ হেলাল আহমেদ প্রমুখ।

আরো বক্তব্যে রাখেন,   ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের  এর রিজিওনাল কো-অর্ডিনেটর ফারজনা পারভীন সম্পা, ফিল্ড কো-অর্ডিনেটর মোহা. শাহজাহান মিয়া, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের, (এগ্রিকালচার প্রকল্পের) রিজিয়নাল ম্যানেজার মোহা. রবিউল ইসলাম, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের মনিটরিং অফিসার দীপক কুমার চক্রবর্তী।

এসময়ে অনুষ্ঠানে   ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সকল কর্মীসহ অন্যান্য সিডিও নেতৃবৃন্দরা উপস্থিত   ছিলেন।

নগর দরিদ্র সুরক্ষা ফোরামের অর্ধবার্ষিক সভায় সিরাজগঞ্জ পৌরসভার স্ট্রীট ভেন্ডর এবং বর্জ্য ব্যবস্থাপনা কাজের সাথে জড়িতদের নিয়ে কিভাবে শহর কে সুন্দর করা এ নিয়ে নগর দরিদ্র সুরক্ষা ফোরামের সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক মোঃ হেলাল আহমেদ এ নিয়ে আলোচনা করেন, এছাড়াও সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় বেকার যুবক এবং যুব নারীদের কর্ম সংস্থানের জন্য কি ধরনের প্রশিক্ষণ প্রদান করলে ভালো হয় এবং ট্রেনিং প্রদানের পর তাদের কর্ম সংস্থানের জন্য কি করা যায় এ নিয়েও তিনি বিস্তারিত আলোচনা রাখেন।
সংলাপের সভাপতি  মোঃ নুরুল হক বলেন যে, স্ট্রীট ভেন্ডরদের জন্য আলাদা করে হকার্স  মার্কেট করার জন্য পরামর্শ  দেন। যে সমস্ত এলাকায় পৌরসভার পানির লাইন নাই সেই সমস্ত এলাকায় পানির লাইনের ব্যবস্থা করার পরমর্শ  দেন। এছাড়াও পৌরসভার সকল ওয়ার্ডে  কাজ বাস্তবায়ন করার পরামর্শ  দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর