মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

সিরাজগঞ্জ‌ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাফল্যে  অ‌বহিত করন সভা অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জ‌ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাফল্যে অ‌বহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)  সকালে পৃথকভাবে ধানবান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সমন্বয়ে এই  সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বহুমুখী উচ্চ বিদ্যালয় গৌরবময় স্মৃতিচারণ করে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপ‌তি ও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের  সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, সিরাজগঞ্জ পৌরসভার মধ্যে ঐতিহ্যবাহী  বহুমুখী উচ্চ বিদ্যালয়ের লেখাপড়ার মান অত্যন্ত ভালো এবং পরিবেশ ও অত্যন্ত সুন্দর এ ছাড়াও গত বছরে এসএসসি পরীক্ষায় ১২ জন এ প্লাস প্রাপ্ত হয়েছে। তাই আপনার সন্তানকে সুশিক্ষিত করে তুলতে এই স্কুলের ভর্তি করারও আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ধানবা‌ন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাহানা সুলতানা খান, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম, সদস্য মনিরুল হক, সুজন সরকার, ম‌নির হোসেন মুন্না সহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর