শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জ সদরে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও স্বাধীনতা দিবস উদযাপন

রিপোর্টারের নাম : / ১৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৪ , মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে র‌্যালি প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

আলোর প্রদীপ ও সফল প্রতিবন্ধী অধিকার সংস্থা ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে,এবং এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায়
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সিরাজগঞ্জ পৌরএলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিরাজগঞ্জের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ নাজমুল হোসাইন খান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সফল প্রতিবন্ধী অধিকার সংস্থা’র সভাপতি মোছাঃ শম্পা খাতুন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা সুলতানা এবং সঞ্চালনা করেন শিক্ষক মোঃ আমিনুল ইসলাম।
এসময়ে অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষকগণ, অভিভাবকগণ এবং শিশু শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের শুভসূচনা ঘোষণা করেন। প্রধান অতিথি সহ সকল আলোচকগণ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে স্বাধীনতা যুদ্ধের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদান ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর