শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

কলমের বার্তা / ১৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৮ মে, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষ্যে  রবীন্দ্র-নজরুল জয়ন্তী-১৪৩২ বঙ্গাব্দ উৎসব অনুষ্ঠান২০২৫ খ্রিঃ কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতার  বিজয়ীদের মধ্যে  পুরস্কার বিতরণ, আলোচনা সভা  এবং  সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে,

মঙ্গলবার(২৭মে) সকালে  সিরাজগঞ্জ সরকারি কলেজে’র শহিদ শিহাব অডিটোরিয়ামে উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ সরকারি কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ  প্রফেসর মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজে’র সুযোগ্য উপাধ্যক্ষ মোঃ সুলতান মাহমুদ এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কলেজে’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী-২০২৫ খ্রিঃ উদযাপন  অনুষ্ঠানের আহবায়ক, কলেজে’র বাংলা বিভাগের অধ্যাপক এ.এইচ.এম জাহাঙ্গীর আলম এবং অনুষ্ঠান পরিচালনা করেন,   সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার। কলেজের  একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ‘ক’ গ্রুপ- কবিতা আবৃত্তি  প্রতিযোগিতা করা হয় বিষয় ছিলো -” নির্ঝরের স্বপ্ন ভঙ্গ” (রবীন্দ্রনাথ ঠাকুর), “বিদ্রোহী”-( কাজী নজরুল ইসলাম), ‘খ’- কবিতা আবৃত্তি করা হয় স্নাতক ও স্নাতকোত্তর – ‘বাঁশী’ (রবীন্দ্রনাথ ঠাকুর) , “মানুষ ” ( কাজী নজরুল ইসলাম)। একাদশ ও দ্বাদশ শ্রেণী- রচনা প্রতিযোগিতা- ” জুলাই বিপ্লবে নজরুল চেতনা ” বাংলাদেশে রবীন্দ্রনাথ এবং  তাঁর  সাহিত্য কর্ম। এ প্রতিযোগিতার দায়িত্ব ছিলেন,  কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ উম্মে তাসলিমা এবং স্টাডিজ বিভাগের প্রভাষক মোঃ জমির উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে  কলেজে’র বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক , প্রভাষক, শিক্ষক,  কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিগণ – কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের উপর জ্ঞানগর্ভ আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর