সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৪ জুলাই, ২০২২

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের জন্য পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই টাকা থেকে সিলেটের পাঁচ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। রবিবার (৩ জুলাই) নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে বন্যা পরিস্থিতি, পুনর্বাসন ও ত্রাণ বিতরণ নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘সোমবার থেকে শুরু হবে এই টাকা বিতরণ। মূলত এবারের বন্যায় যেসব পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেই এই টাকা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সিলেটে পাঁচ কোটি টাকা অনুদানের চেক পাওয়া গেছে। এই টাকা থেকেই প্রথম ধাপে ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার পরিবারকে সহায়তা করা হবে। পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা প্রদান করা হবে।’

গত ১৫ জুন থেকে সিলেটে ভয়াবহ বন্যা দেখা দেয়। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় জেলায় প্রায় ৪০ হাজারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও বেশিরভাগ মানুষ পানিবন্দি অবস্থায় আছেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, বর্তমানে ৩৫ হাজার ৬৮৫ জন আশ্রয়কেন্দ্রে রয়েছেন। সিলেট জেলায় ৬৫৪টি আশ্রয়কেন্দ্রে দুই লাখ ৩০ হাজার ৬৩২ জন লোক নিয়েছেন। অনেক এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় লোকজন বাসা-বাড়িতে ফিরে গেছেন। তবে এখনও ৪১৬টি আশ্রয়কেন্দ্রে ৩৫ হাজার ৬৮৫ জন অবস্থান করছেন। আশ্রয়কেন্দ্রে ৩১ হাজার ৯৭টি গবাদিপশু নিয়ে এসেছিলেন বন্যাকবলিতরা। বর্তমানে আশ্রয়কেন্দ্রে ৫৩০টি গবাদিপশু রয়েছে।

সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর