মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয় 

সিসিটিভির আওতায় আসবে ঢাকার সব সড়ক

রিপোর্টারের নাম : / ২৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৯ মে, ২০২২

ঢাকা শহরের প্রতিটি সড়ক সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এতে করে শহরের যানবাহন ও অপরাধ নিয়ন্ত্রণসহ প্রায় সব কাজে বিশেষ সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘নিরাপদ সড়ক চাই’র নবম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকাকে সেইফ সিটি করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। ক্যামেরার আওতায় নিয়ে আসব পুরো ঢাকা। যদি আমরা পারি, এরপর চট্টগ্রাম ও রাজশাহী করব। সেই লক্ষ্যে কাজ করছি। তাহলে অনেক জায়গায় আমরা সুবিধা পাব। বিশেষ করে যানবাহন নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণসহ সবকিছুতেই সুবিধা পাব।

আসাদুজ্জামান খান কামাল বলেন, নিরাপদ সড়ক সবাই চায়, আমিও চাই। এজন্য আমাদের মনমানসিকতার পরিবর্তন করতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। সিটবেল্ট ব্যবহার ও সড়কে গতি নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেকেই তা করি না। আইন মেনে চলার প্রবণতা নিয়ে কাজ করতে হবে। পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করে আমরা জেলখানায় ঢুকালাম, জরিমানা করলাম, কিন্তু তার চেয়ে বেশি দরকার আমাদের সবার সচেতনতা।

মন্ত্রী বলেন, আমরা যদি সচেতন হই, আইন মেনে চলি, যদি বাস্তবতার নিরিখে কাজ করি, তবেই সফলতা আসবে এবং অবশ্যই আমরা তা পারব। সবাই সচেতন হলে দুর্ঘটনা কমবে ও মৃত্যুহার কমবে।

নিরাপদ সড়ক চাই এর প্রস্তাবিত ১১১ দফা দাবি বাস্তবায়নে গঠিত টাস্কফোর্সের কাজ চলমান জানিয়ে তিনি বলেন, করোনার কারণে আমরা কয়েকটি সভা করতে পারিনি। এখন পরিস্থিতি স্বাভাবিক তাই আশা করছি দ্রুত কাজ এগিয়ে নেয়া যাবে।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে সবার আগে মানসিকতার পরিবর্তন আনতে হবে। যে যানবাহন চালায়, তাকে আরও বেশি মানবিক হতে হবে।

নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ও আয়োজনের সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের দেশ, আমাদের মানুষ। তাই আমাদেরই এগুলো করতে হবে। সেজন্যই ঢাকার বাইরে এতগুলো শাখা করেছি, যেন তারা সবাই নিজ নিজ এলাকার সড়ক নিরাপদ রাখতে পারে। আমরা চাই সড়ক দুর্ঘটনায় সবসময় নিজেকে আগে দেখতে হবে, পরিবর্তন হতে হবে। মূল কাজটা আমাদেরই করতে হবে। তাই আমাদের সবাই মিলে প্রচেষ্টা চালাতে হবে। এ সময় তিনি নিরাপদ সড়ক চাইয়ের ১১১টি সুপারিশ বাস্তবায়নেরও দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর