সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার। কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার। বিয়ে বাড়িতে উৎসবে অ্যালকোহলের নামে মিছিলন পান করায় দুইজনের মৃত্যু।

সৌদি সরকারের খাদ্যসামগ্রী পাচ্ছে কক্সবাজারের ২৩ হাজার পরিবার

রিপোর্টারের নাম : / ৩০৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

পবিত্র রমজান উপলক্ষে কক্সবাজারে সৌদি সরকারের উপহার হিসেবে ২৩ হাজার রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের দেওয়া এসব খাদ্য সহায়তার বিতরণ সহযোগী হিসেবে কাজ করছে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন।

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে ১৫ দিনব্যাপী এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কিং সালমান সেন্টারের প্রকল্প পরিচালক শায়খ ফাহদ ইবনে আব্দুল্লাহ আল-মাহাদী।

এর আগে সাগর পাড়ের অভিজাত হোটেল ডিভাইন ইকো রিসোর্টের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এ সময় কক্সবাজার জেলা ও পৌরবাসীর পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ জানান মেয়র।

আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শায়খ ইমাদ ইবনে আব্দুস সালাম ইবনে সুলাইম আলে সালেহ আল-মাহাদী, শায়ক উমর ইবনে মুহাম্মাদ ইবনে উমর আল-আনকারী, ওস্তাদ সালামাতুল্লাহ হামিদ হুসাইন, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পরিচালক (উন্নয়ন) মোয়াজ্জেম হোসেন শাওন, বোরহান উদ্দীন, ফাউন্ডেশনের বিদেশ বিভাগের পরিচালক ড. মো. ওয়ায়েজ, মো. ইসহাক, তারিক চৌধুরী, হিল্লাল, আব্দুস সবুর, ফয়েজ উদ্দিন, নেজাম উদ্দিন ও মো. সেলিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর