বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

স্পেনের সঙ্গে জার্মানির ড্র

অনলাইন ডেস্কঃ / ৭০১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

৭-0 গোলে কোস্টারিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে স্পেন। প্রথম ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে হেরে যায় চারবারের চ্যাম্পিয়ন জার্মানি৷ ফলে এ ম্যাচ হারলে বিদায় প্রায় নিশ্চিত হতো৷ ১-১ গোলে ড্র করে আশা বাঁচিয়ে রাখলেন নয়াররা।
ম্যাচের সাত মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল স্পেন। কিন্তু নয়ারের দৃঢ়তায় বল বারে লেগে চলে যায় বাইরে৷ স্পেনের আক্রমণের মুখে গুছিয়ে উঠতে কিছুটা সময় নেয় জার্মানি৷ একবার কিমিশের ফ্রিকিকে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দিয়ে উল্লাসেও মেতেছিলেন রুডিগার। কিন্তু অফসাইড হওয়ায় বিফলে যায় উল্লাস। দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের পরিবর্তে আলভারো মোরাতাকে নামান স্পেনের কোচ লুই এনরিকে। ৬১ মিনিটে সেই মোরাতাই এগিয়ে নেন ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের৷ সমতা ফেরান বদলি হেসেবে নামা নিকলাস ফ্যুলক্রুগ।

এ ম্যাচ ড্র হওয়ায় দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত করে ফেললো স্পেন৷ তবে নকআউট পর্বে যেতে হলে কোস্টারিকার বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে জার্মানিকে। প্রত্যেক দলের দুটি করে ম্যাচ শেষে ‘ই’ গ্রুপে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নীচে রয়েছে জার্মানি৷ ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে স্পেন৷ জাপান আর কোস্টারিকার পয়েন্ট ৩৷ তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান৷


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর