রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্বাস্থ্যসেবা দিতে ঢাকা থেকে সিলেট যাচ্ছে চিকিৎসক দল

রিপোর্টারের নাম : / ৩৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৮ জুন, ২০২২

বন্যা কবলিতদের চিকিৎসা সেবা দিতে সিলেট যাচ্ছে চিকিৎসক প্রতিনিধি দল। আগামীকাল শনিবার তারা ঢাকা থেকে সিলেট যাবেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সিলেট বিভাগের বন্যা পরিস্থিতিতে করণীয় নিয়ে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক আহমেদুল কবীর বলেন, ‘ঢাকার চিকিৎসক দলটির সঙ্গে স্থানীয়ভাবে স্বাস্থ্য অধিদপ্তরের আরও একটি দল কাজ করবে। বন্যার পানি কমতে থাকলে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তখন আমাদের কাজ বাড়বে।’

অধ্যাপক কবীর বলেন, ‘অসুস্থ ও আহতদের চিকিৎসা দিতে শনিবার ঢাকা থেকে আমাদের একটি দল সিলেটে যাবে। একই সঙ্গে স্থানীয় আরও একটি দল এতে যোগ দেবে। দুটি দলই সেনাবাহিনী, স্থানীয় প্রশাসনসহ সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।’

সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক, বিভাগের সব জেলার সিভিল সার্জন ও স্বাস্থ্যসেবা বিভাগের বিভিন্ন কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর