শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

সয়াবিন তেল নতুন দামে বিক্রি আজ থেকে

রিপোর্টারের নাম : / ২৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

সরকারি ঘোষণার তিনদিন পর  বৃহস্পতিবার (২১ জুলাই) থেকে নতুন দামে বাজারে সয়াবিন তেল কিনতে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন ঘোষণা অনুসারে, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫ টাকায় বিক্রি করা হবে।

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় সরকার গত ১৭ জুলাই বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করে। সরকার নির্ধারিত এ দাম ১৮ জুলাই সোমবার থেকেই কার্যকর হওয়ার কথা ছিল।

কিন্তু তিনদিন পর সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রির ঘোষণা দিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

এ ছাড়া ২ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৯৮ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৩৭০ টাকা। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৮০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৯১০ টাকা।

অন্যদিকে দাম কমানোর পর প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি করা হবে ১৬৬ টাকায়। এ ছাড়া প্রতি লিটার খোলা পাম তেলের দাম দাঁড়িয়েছে ১৫২ টাকায়।

এদিকে নতুন দামের সয়াবিন তেল বাজারে পাওয়া যাচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বাজারে অভিযানে থাকছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার থেকে সারা দেশে এ অভিযান চালাচ্ছে সরকারি এই সংস্থা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর