বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র হচ্ছে মনপুরায়

রিপোর্টারের নাম : / ২১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

সোলার-ব্যাটারি-ডিজেল হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে ভোলার মনপুরা দ্বীপে। তিন মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে ওয়েস্টার্ন মনপুরা সোলার পাওয়ার লিমিটেড (ডব্লিউএমএসপিএল)। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে সরকারের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)

গতকাল সোমবার চুক্তিতে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্মসচিব নিরোদ চন্দ্র মন্ডল ও বিদ্যুৎ ক্রয় চুক্তিতে ওজোপাডিকোর সচিব মো. আলমগীর কবির। এছাড়া দুই চুক্তিতে ডব্লিউএমএসপিএল-এর পক্ষে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ। রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান বলেছেন, আগামী দিনের জ্বালানি হলো নবায়নযোগ্য জ্বালানি। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার নানাভাবে সহযোগিতা করছে। সবুজ রুপান্তরে প্রতি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নেও নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে উৎসাহিত করা হচ্ছে।

মনপুরার এই বিদ্যুৎ কেন্দ্রটি অনেক দিক থেকেই অন্যরকম। সোলারের সাথে ব্যাটারি এবং ডিজেল থাকবে। তবে কোন অবস্থায় ডিজেল থেকে ১০ ভাগ বিদ্যুতের বেশি উৎপাদন করা যাবে না। বলা হয়, ২০ বছর মেয়াদী এই বিদ্যুৎ কেন্দ্র হতে প্রতিদিন কমপক্ষে ৩০ হাজার কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ পাওয়া যাবে।

মনপুরা দ্বীপের ২০ হাজার ৪৮৩ জন গ্রাহক এই বিদ্যুৎ সুবিধা পাবে। ফলে এই দ্বীপে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, পর্যটন শিল্পের বিকাশসহ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, ওজোপাডিকোর চেয়ারম্যান সেলিম আবেদ, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. আজহারুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. মতিউর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর