বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

হাতেম হাসিল ভাত হাড়িয়া উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সুনামখ্যাত বিদ্যাপীঠ হাতেম হাসিল ভাত হাড়িয়া উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বদলীজনিত, সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) মোঃ আব্দুল জলিল সেখ অবসরজনিত, সহকারী শিক্ষক (বাংলা) কে.এম.নুরুল ইসলাম অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান কালে ফুলেল শুভেচ্ছা, উপহার এবং স্মারক সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। হাতেম হাসিল ভাত হাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে অত্র বিদ্যালয়ের একটি কক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃনাসির উদ্দিন নাজির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন মল্লিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন এবং সভাপতিত্ব করেন, হাতেম হাসিল ভাত হাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন তালুকদার।

আরও বক্তব্য রাখেন , বিদায়ী শিক্ষক কে. এম. নূরুল ইসলাম , মোঃ আব্দুল জলিল এবং মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম তুষার।

এসময়ে বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যরা, এলাকার সুধীজন, অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর