মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

হাসিনার বিদেশি মুরুব্বিরা দেশের গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র করছে, জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও তার বিদেশি মুরুব্বিরা এ দেশের গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র করছে। তারা দেশের শিল্প প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায়। তারা আন্দোলনের নামে শ্রমিকদের উসকে দিয়ে শিল্প ক্ষেত্রে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। তবে আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য দাবি দাওয়া মালিকদের মানতে হবে। তাদের আন্দোলনকে কেন্দ্র করে গার্মেন্টস যেন বন্ধ হয়ে না যায় বিষয়টি লক্ষ্য রাখতে হবে। কারখানা বন্ধ হলে শ্রমিকরাই তাদের চাকরি হারাবে।

শুক্রবার (০৪ অক্টোবর) তিনি গাজীপুর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে গণসংহতি আন্দোলন আয়োজিত নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে সম্মানজনক স্থানে রাখতে হবে। তারা আমাদের অহংকার, মর্যাদার এবং সম্মানের পাত্র। তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। তাদের প্রতিটি পরিবার থেকে অন্ততঃ একজনকে সরকারি চাকরি দিতে হবে, যাতে কারো কাছে তাদের মাথানত হয়ে থাকতে না হয়।

গাজীপুর জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য দীপক রায় প্রমূখ। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মধ্যে ১২ জন শহীদ পরিবারের সদস্য ও আহতদের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর