সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক।

১১ দিনে ভারতে রপ্তানি ৬১৮ টন ইলিশ

রিপোর্টারের নাম : / ১৬৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

বেনাপোল বন্দর দিয়ে ১১ দিনে ৬১৮ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এদিকে নতুন করে দুই দফায় আরও ১০টি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বেনাপোল দিয়ে ১৪ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। ৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর ১১ কার্যদিবসে মোট ৬১৮ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হলো। এ নিয়ে ভারতে ইলিশ রপ্তানি হবে মোট দুই হাজার ৯৫০ মেট্রিক টন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে ইলিশ রপ্তানি করা যাবে।

বেনাপোল স্থলবন্দর ফিশারিজ ইন্সপেক্টর আসওয়াদুল বলেন, প্রতি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ৫৯টি প্রতিষ্ঠানকে দুই হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির আদেশ কার্যকর থাকবে। ভারতে যাওয়া বেশিরভাগ ইলিশ বেনাপোল দিয়েই রপ্তানি হবে।

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক বিশুদানন্দা আচার্জি বলেন, প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৯৪৮ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টম থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এই চালান ছাড় করানো হচ্ছে।

বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া বলেন, ইলিশ দ্রুত রপ্তানির জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর