বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি-জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ

১৭ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

 মাসুদ রানা,পটুয়াখালীঃ / ৩৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি মাসুম বিল্লাহ ১৭ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন। সোমবার (৬ই ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২টার দিকে তাকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মাসুম বিল্লাহ (৪৫), বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের শানেশ্বর গ্রামের বাসিন্দা মোঃ আঃ রশিদ মিয়ার ছেলে। বাউফল থানা পুলিশ জানান, কোটালিপাড়া থানার মামলা নং ০২- ১২/৮/২০০২, জি আর- ৯২/২০০২, নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা নং ২৪/২০০৩ এর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি ছিল মাসুম বিল্লাহ। যাহা ২৯/৬/২০০৬ সনে অতিরিক্ত দায়রাজজ বিচারক (গোপালগঞ্জ) এই রায় দেন।

তারপর থেকেই দীর্ঘ ১৭ বছর পলাতক থাকেন তিনি। এদিকে গোপন তথ্যের ভিত্তিতে বাউফল থানা পুলিশ ও RAB-3 এর অভিযানে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর