শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

২৫ হাজার জেলে পরিবারকে দেওয়া হবে ভিজিএফের চাল

রিপোর্টারের নাম : / ৪২০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৭ মে, ২০২২

দেশের বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা ১ মে থেকে কার্যকর হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত তিন মাস সব ধরনের মাছ ধরা, বাজারজাত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সময়ে পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ির প্রায় ২৫ হাজার জেলে পরিবারকে ভিজিএফ কর্মসূটির আওতায় এক হাজার মেট্রিক টন চাল দেওয়া হবে। প্রতি পরিবার দুই বারে মাসিক ২০ কেজি হিসেবে ৪০ কেজি করে চাল পাবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় হ্রদ তীরবর্তী রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ১০ উপজেলার ২৪ হাজার ৯৫৩টি জেলে পরিবারকে মে-জুন মাসের জন্য মাসিক ২০ কেজি হারে দুই মাসে ৪০ কেজি করে সর্বমোট ৯৯৮ দশমিক ১২ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ভিজিএফ সহায়তার আওতায় রাঙামাটির আট উপজেলার ২২ হাজার ১৭৭ জেলে পরিবার এবং খাগড়াছড়ির দুই উপজেলার দুই হাজার ৭৭৬ জেলে পরিবার এসব চাল পাবে।

তবে চাল বরাদ্দপত্রে বেশ কয়েকটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, জেলা প্রশাসকরা মঞ্জুরিকৃত ভিজিএফ চাল কাপ্তাই হ্রদের মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত মৎস্যজীবীদের মধ্যে বিতরণ করবেন। মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়নে আগামী ১০ জুনের মধ্যে এসব চাল উত্তোলন ও বিতরণ সম্পন্ন করবেন। একই সঙ্গে নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন।

প্রতিবছর দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। এ সময় হ্রদে কার্পজাতীয় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে তিন মাস সব ধরনের মাছ শিকার, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া স্থানীয় পর্যায়ের বরফকলগুলো বন্ধের পাশাপাশি নিয়মিত হ্রদ টহল জোরদার করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর