সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত

৫ কোটি টাকা অনুদান পাচ্ছে মাদরাসা ও কারিগরির শিক্ষক-শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম : / ২৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৬ জুলাই, ২০২২

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বিশেষ অনুদান খাতে বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের পাঁচ কোটি টাকা দিচ্ছে সরকার। সাত হাজারের বেশি শিক্ষার্থী এবং ৫০০ জন শিক্ষক অনুদানের এ টাকা পাচ্ছেন। পাশাপাশি ৩০০টি প্রতিষ্ঠান এ টাকা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছে।

৩০০টি প্রতিষ্ঠানের প্রতিটিকে ২৫ হাজার টাকা করে এবং ৫০০ জন শিক্ষক-কর্মচারীকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেয়া হচ্ছে। আর সাত হাজারের বেশি শিক্ষার্থীকে স্তর ভেদে তিন হাজার থেকে সাত হাজার টাকা করে দেয়া হচ্ছে। ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে। ইতোমধ্যে নগদকে এ টাকা বিতরণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ইতোমধ্যে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে অনুদান পাওয়ার জন্য নির্বাচিত মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। জানা গেছে, সাত হাজার ২৯৪ জন শিক্ষার্থীকে এ অনুদানের টাকা দেয়া হচ্ছে। এদের মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইবতেদায়ি স্তরের ৭৬৬ জন শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে মোট ২২ লাখ ৯৮ হাজার টাকা দেয়া হচ্ছে।

দাখিল ও ভোকেশনালের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর চার হাজার ৫০১ জন শিক্ষার্থীর প্রত্যেকে পাঁচ হাজার করে মোট দুই কোটি ২৫ লাখ পাঁচ হাজার টাকা দেয়া হচ্ছে। এইচএসসি বিএম, আলিম ও ডিপ্লোমা পর্যায়ে এক হাজার ৪৯২ শিক্ষার্থীর প্রত্যেককে ছয় হাজার টাকা করে মোট ৮৯ কোটি ৫২ লাখ টাকা দেয়া হচ্ছে। আর কামিল ফাজিলসহ তদূর্ধ্ব শ্রেণীর ৫৩৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে সাত হাজার টাকা করে ৩৭ লাখ ৪৫ হাজার টাকা দেয়া হচ্ছে।

এ ছাড়া ৩০০টি মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটিকে ২৫ হাজার করে ৭৫ লাখ টাকা দেয়া হচ্ছে। আর ৫০০ জন শিক্ষককে ৫০ লাখ টাকা দেয়া হয়েছে বিশেষ অনুদান বাবদ। তারা প্রত্যেকে ১০ হাজার করে টাকা পাবেন।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেডের সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে। এ টাকা বিতরণে নগদকে ব্যবস্থা নিতে বলেছে সংশ্লিষ্ট বিভাগ। ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দের ৭৫ লাখ টাকা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর