শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

আশরাফুল হক, লালমনিরহাট: / ২১১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

লালমনিরহাটের হাতীবান্ধায় এক কলেজ ছাত্রী প্রেম করে বিয়ে করতে গিয়ে অপহরণের শিখার হয়ে ভারতে পাচার হয়েছে। ঘটনার সাথে প্রেমিক তিলক ও তার কয়েকজন বন্ধু এবং বিয়ের পর ভারতে পাচারের সাথে হাতীবান্ধা থানার এক পুলিশ সদস্য জড়িত এমন অভিযোগ ওই ছাত্রীর। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

জানাগেছে, হাতিবান্ধা উপজেলার মহিলা কলেজের শিক্ষার্থী কুলছুম আক্তার মনি’র সাথে একই উপজেলার গেন্দুকুড়ী এলাকার ধনঞ্জয়ের ছেলে তিলক প্রেম করে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছরের ৫ই ডিসেম্বর তাকে অপহরণ করে প্রথমে ঢাকায় নিয়ে যায়, তারপর তাকে কৌশলে ভারতে পাচার করে। অপহরণের পর স্থানীয় থানায় ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন উক্ত ছাত্রীর বড় ভাই কামরুজ্জামান লুলু। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা হাতীবান্ধা থানার উপ পরিদর্শক সুকুমার রায় কলেজ ছাত্রীকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে ২জন আসামীকে বাদ দিয়ে ইতোমধ্যে চার্জসীট আদালতে জমা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে উক্ত ছাত্রীকে বলতে শুনা যায়, তার পাচারকারী তিলক ভারতের শিলিগুড়ী এলাকার একটি বাড়ীতে তাকে বন্দি করে রেখেছে এবং তার ওপর শারিরীক নির্যাতনও করছে।

তাকে উদ্ধারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশ বাহিনীকে অনুরোধ-আকুতি জানান। মেয়েকে ইতোমধ্যে তার পরিবারের সহযোগিতায় ভারতীয় পুলিশ উদ্ধার এবং প্রতারক তিলককেও আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

এ বিষয়ে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
শাহা আলম বলেন, পুরো বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখছেন। সত্যতা যাচাই করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর