মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় আগুনে পুড়লো চার’টি দোকান,৩৫ লাখ টাকা ক্ষতি

রিপোর্টারের নাম : / ৩০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গার সাহেবগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে চার দোকান।

শনিবার (২৬ শে নভেম্বর ) রাত ১০ টার দিকে থানার সাহেবগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকা ক্ষতি সাধান হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা।

ক্ষতিগ্রস্থ দোকানীরা ও স্থানীয়রা জানায়, সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজারের আব্দুল জলিলের ভেটেরিনারি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করছেন। পরে আগুন লেলিহান শিখা পাশের সোনার দোকান, ওষুধের দোকান ও কিটনাশকের দোকান পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আশিকুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। রক্ষা পেয়েছে বাজারের অন্তত অর্ধ শতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান।

সলঙ্গা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘন্টব্যাপি পর আগুন নিয়ন্ত্রনে আনে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর