বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ আয়োজনে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালন 

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ: / ৪১০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন  ও জাতীয় শিশুদিবস পালন করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) ভোরে জাতীয় পতাকা উত্তোলন , সকাল ৮টায় জেলা ইসলামিক মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত অনুষ্ঠানে, খতমে  পবিত্র কুরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

স্বাগত বক্তব্যে রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা মডেল মসজিদের পেশ  ইমাম হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফেজ মাওলানা মোখলেছ আহামেদ। এসময়ে বিভিন্ন মসজিদের খতিব, ইমাম,মোয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর