শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সলঙ্গায় জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা,থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: / ৪৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় ওয়ারিশসূত্রে পাওয়া পৈতৃক ২০ শতক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় দুবৃর্ত্তরা। এরই ধারাবাহিকতায় সম্পত্তি দখলের উদ্দেশ্যে বিবাদী রফিকুল ইসলাম (৪৮) এর নেতৃত্বে ৫০/৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গত মোমবার দুপুরে ঐ বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে বাড়িতে ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে।

এ ঘটনায় সলঙ্গা থানার তারুটিয়া গ্রামের আবু সাঈদ ফকিরের ছেলে রফিকুল ইসলাম (৪৮), শফিকুল ইসলাম (৪৫), এরশাদুল ইসলাম (এরশাদ) (৪০) ও মৃত আবু বক্কারের ছেলে টিকু মিয়া (৪০), মৃত ইউসুফের এর ছেলে একরামুল হক (২৫) সহ অজ্ঞাত নামে ৫০/৬০ আসামী করে সলঙ্গা থানায় মামলা করেছে ভুক্তভোগী সলঙ্গা থানার পাঁচিলা গ্রামের লিটন আকন্দ।

এজাহার সূত্রে জানা গেছে,গত ৬০ থেকে ৭০ বছর যাবত ঐ বাড়িতে বসবাস করে আসছে পাঁচিলা গ্রামের মৃত আবু তাদের আকন্দের ছেলে লিটন আকন্দ ও তার পরিবার। ঘটনার দিন দুপুরে তারুটিয়া গ্রামের আবু সাঈদ ফকিরের ছেলে রফিকুল ইসলাম (৪৮) এর নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী বাহিনী ঐ বাড়িতে অতর্কিতে হামলা ও এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে বসত বাড়ী ভাঙচুর চালায়। এসময় বাড়িতে থাকা নারী ও শিশুদের মারধর করে এবং জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।তখন আমার চিৎকারে আশপাশের লোকজন আসিলে বিবাদীগন তাদের সাথে খারাপ আচরন করাসহ হুমকি প্রদান করে। বিবাদীগন আরো উত্তেজিত হইয়া প্রকাশ্যে লোকজনের সামনে বলে যে, আমাকে যেকোন বিনিময়ে রাস্তা ঘাটে একা পাইলে হত্যা করিবে।এবং লাশ গুম করিবে মর্মে হুমকি প্রদান করে। ভয়ে আমি নিরুপায় হয়ে ঐ সময় ৯৯৯ লাইন এ ফোন করিলে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে আসিয়া আমাকে বিবাদীগনের কবল থেকে উদ্ধার করে।

এবিষয়ে রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায় নাই।

এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হকর বলেন, ঘটনায় জড়িত থাকায় ৩জন কে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর