মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় মিশুক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ৫৮৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় আরমান (২২) নামে ব্যাটারি চালিত মিশুক এক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কে সলঙ্গা ও কামারখন্দ থানার সীমান্ত ঝাকরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরমান উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের মো. আয়নাল শেখের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, রবিবার (২৪ মার্চ) সন্ধ্যার দিকে নিজের মিশুকটি নিয়ে ভাড়া খাটতে বের হন আরমান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করে তাকে বা তার মিশুকটি পাওয়া যায়নি। সোমবার সকালে ঝাকরি এলাকায় রাস্তার পাশে তার গলাকাট মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।

সলঙ্গা থানার ওসি মো. এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারী চক্র তাকে গলাকেটে হত্যার পর মিশুকটি নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর