রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

শাহজাদপুরে পার্থ-সারথী বিদ্যাপীঠ গীতা স্কুলের আয়োজনে শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব পালিত

রিপোর্টারের নাম : / ১৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

নুপুর কুমার রায়,শাহজাদপুর,সিরাজগঞ্জ,প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে গত কাল বুধবার বিকালে শ্রী মোক্ষদা একাদশী তিথিতে শ্রীমদ্ভগবদ গীতার শুভ আবির্ভাব তিথির শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব ২০২৪ পলিত হয়।

এই গীতা স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের বিভিন্ন শ্লোক দিয়ে শুরু হয় এবং পবিত্র গীতার ১৮ টি অধ্যায় পাঠ করার পর ধর্মীয় গান ও নাম কীর্তন এবং মহাপ্রসাদ বিতারনের মধ্যে দিয়ে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, তিনি গীতা স্কুলটি সুন্দর ও সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য ৫০ টি ছোট টেবিল উপহার দেন এবং বলেন পরবর্তীতে আরো সার্বিক সহযোগিতা করা হবে বলে আশ্বস্থ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম সাহা বানী ও সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত,সহ শাহজাদপুরের সম্মানিত বিদ্যবান ব্যক্তিবর্গগন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, পার্থ-সারথী বিদ্যাপীঠ গীতা স্কুলের সভাপতি,প্রবীর কুমার সুত্রধর। এবং সঞ্চালনা করেন, সন্তোষ সাহা।

এসো বিনামূল্যে গীতা পড়ি গীতা শিখি,গীতার আলোয় জীবন গড়ি। এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে কালাচাঁদপাড়া (দোলভিটা) এর হিন্দু যুবকদের উদ্যোগে ২০২০ সালে শুরু হয় এই পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর