শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে।

সিরাজগঞ্জের সলঙ্গায় ৬১ কেজি গাঁজাসহ আটক ৪

রিপোর্টারের নাম : / ২৮৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করে ৬১ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব।অভিযানে দুটি প্রাইভেট কার, নগদ টাকা এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব সোমবার সকালে প্রেস বিজ্ঞাপ্তিতে জানায়, গত ২২ ডিসেম্বর দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোডে ঢাকা থেকে রংপুর মহাসড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় প্রাইভেট কারে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী,পটুয়াখালীর বাউফল থানার নিমধি গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে হুমায়ূন কবির (৪২),ইন্দ্রকুল গ্রামের আলমের ছেলে (ড্রাইভার)মোঃ আল আমিন (৩০),ভোলা জেলার চরফ্যাশন থানার চর ফ্যাশন গ্রামের সিরাজ বেপারীর ছেলে জুয়েল বেপারী (৩২), চাঁদপুরের শাহারাস্থী থানার দোইয়ারা একাতরী গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে (ড্রাইভার) ফরিদ (৩০)।

গ্রেফতারদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর