বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

সিরাজগঞ্জের সলঙ্গায় স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কলমের বার্তা / ২৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি নিয়ে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে কমিটির একাংশের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের সুতাহাটি বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুর রউফ। তিনি অভিযোগ করে বলেন,সদ্য পদত্যাগকৃত আহ্বায়ক আব্দুল লতিফ লেবু তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মী কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আমাদের নতুন কমিটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনমনে ভুল বোঝাচ্ছে সেই সাথে সংগঠনকে দুর্বল করার পাঁয়তারা করছেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, নব গঠিত কমিটি থেকে একাধিক নেতাকর্মীকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেছেন। যা পরবর্তীতে তারা ফেসবুক লাইভ করে তুলে ধরেন। বিষয় টা অত্যন্ত দুঃখজনক। নতুন কমিটি গঠনের পর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পরিবর্তে তারা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। তবে আমরা ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করব।

সংবাদ সম্মেলনে রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সজিব উদ্দিন, সেরাজুল ইসলাম, সোহেল রানা, শরিফুল ইসলাম,আরিফুল ইসলাম, সৌরভ হোসেন ও সদস্য মামুনুর রশীদ, বেল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ,গত সোমবার দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নব গঠিত ৩১ সদস্যের আহবায়ক কমিটি থেকে ১৯ নেতাকর্মী সংবাদ সম্মেলনে মাধ্যমে পদত্যাগ করার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর