মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন

রিপোর্টারের নাম : / ৩৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন সৌদি আরবে হজে যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। গতকাল জামালপুরে এক ইফতার অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। প্রসঙ্গত, করোনার কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কাউকে হজের অনুমতি দেয়নি সৌদি সরকার।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ‘সৌদি আরব থেকে এ তথ্য প্রতিমন্ত্রীকে জানানো হয়েছে। তিনি এ তথ্য জানিয়েছেন।’ করোনা মহামারির কারণে ২০২০ এবং ২০২১ সালে কোনো হজযাত্রী সৌদি আরবে যেতে পারেননি। মহামারি না হলে ২০২০ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারতেন। এদিকে সৌদি আরব জানিয়েছে, এবার হজে সারা বিশ্বের ১০ লাখ মুসল্লি অংশগ্রহণের সুযোগ পাবেন।

হজযাত্রীর এ সংখ্যা কোটা অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেওয়া হবে। কভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় দুই বছর পর এবার একসঙ্গে এত বেশি সংখ্যক মুসল্লিকে হজ পালনের অনুমতি দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে। পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। এ ছাড়া হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে। হজ পালনের সময়ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর