রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন কাজিপুরে জাতীয় পতাকা ছিঁড়ে গেছে জানেন না জনস্বাস্থ্য অফিসার  সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচি উপলক্ষে লিফলেট বিতরণ

১০০ মসজিদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ করে টাকা বিতরণ

রিপোর্টারের নাম : / ৩০০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

রাজধানীর কামরাঙ্গীরচরের ৫৫, ৫৬ ও ৫৭নং ওয়ার্ডের ১০০টি মসজিদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ এক লাখ করে টাকা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচরে আল হেরা কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে এ নগদ অর্থ প্রদান করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী এ্যাডঃ মোঃ কামরুল ইসলাম এমপি।

অনুষ্ঠানে এ্যাডঃ কামরুল ইসলাম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীনতার পর বাংলাদেশের মুসলমান ও আলেম সমাজের জন্য ইসলামী ফাউন্ডেশন তৈরি করেন, তাবলিগ জামাতের জন্য বিশ্ব ইজতেমার ব্যবস্থা ও সরকারীভাবে স্থায়ী জায়গা বরাদ্দ এবং ওআইসি সম্মেলনের মাধ্যমে মুসলিম অধিকার প্রতিষ্ঠার জন্য বক্তব্য রাখেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মুসলমাদের জন্য, আলেম সমাজের জন্য নিবিড়ভাবে দায়িত্ব পালন করে চলেছেন। তিনি কওমি মাদ্রাসায় দাওরা হাদিসকে মাস্টার্সের সমমর্যদা প্রদান করেছেন। ইসলাম প্রচারের জন্য ৫৬৫টি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হোসেন সরকার ও সাধারণ সম্পাদক হাজী সোলায়মান মাদবর এবং ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নূরে আলম ও ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক ছাত্র নেতা মোহাম্মদ হোসেনসহ ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ সাইদুল ইসলাম মাদবর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর