রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে বেড়ে যায় সিএনজি অটোভ্যান চালকদের দ্বিগুন ভাড়ার নৈরাজ্য বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন। 

লালমনিরহাটে ইট-ভাটা পুড়লো কৃষকের স্বপ্ন ! ক্ষতি পূরণে সড়ক অবরোধ!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে ইটভাটার গ্যাসে কৃষকদের আবাদি জমির ধান পুড়ে গেছে। কৃষকরা তাদের ফসলের ক্ষতি পূরণের দাবিতে মোগলহাট-লালমনিরহাট মহাসড়ক ২ঘন্টাব্যাপী অবরোধ করে।

এর আগে শনিবার রাতে উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরামপুর গ্রামের টু-স্টার ইটভাটায় গ্যাস দিয়ে ইট পোড়ানোর সময় উক্ত গ্যাস বাতাসের কারণে উত্তর দিকে প্রবাহিত হওয়ায় কয়েকজন কৃষকের অনেক আবাদি জমির ধান ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ও তাদের পরিবারের সদস্যরা রবিবার সকালে উক্ত আবাদি জমির ফসলের ক্ষতি-পূরণের দাবিতে লালমনিরহাট-মোগলহাট সড়ক ব্যারিকেড দেয়। এসময় প্রায় ২শতাধিক কৃষক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষক মাহমুদুল জানান, আমাদের আবাদি জমির দুইদিকে দুইটি ইট-ভাটার কারণে বরাবরই আমরা ক্ষতিগ্রস্থ হই। এবারে আমি প্রায় তিন বিঘা জমিতে ধান চাষ করেছি। ঐ জমির ফসল দিয়েই আমার সারা বছর খাবার যোগান হয়। কিন্তু ইট-ভাটার গ্যাসের কারণে আমার সব ফসল জমিতেই পুড়ে গেলো। ধান ছাড়াও আমাদের এলাকার ভুট্টা, গাছ, বাশসহ সকল ফসলের ক্ষতি হয়েছে। আমরা এ বিষয়ে অভিযোগ দিবো প্রস্তুতি চলছে।
কৃষক মেহের আলী বলেন, আমার ৫ সদস্যের পরিবার। আমি এক একর জমির ধান দিয়ে সারা বছর খাবার যোগাই। এটাই আমার একমাত্র আয়ের উৎস। এখন আমি কি করবো, আমার স্বপ্ন ক্ষেতেই পুড়ে গেলো ইট-ভাটার কারণে। শুধু আমি নই এই এলাকার শতাধিক কৃষকের স্বপ্নের ফসল এই ভাটার গ্যাসে নষ্ট হয়ে গেছে।
এছাড়াও কৃষক মিরাজ, কৃষক আবু বক্কর সিদ্দিক, কৃষক ফজলু, কৃষক ফজলার রহমানসহ শতাধিক কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে। তাদের দাবি দ্রুত পুড়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ ও পরবর্তীতে এমনটা যেন আর না ঘটে তার স্থায়ী সমাধান করা হোক।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও মোগলহাট ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে ইট-ভাটার বর্তমান কার্যক্রম বন্ধ এবং কৃষকের আবাদি জমির ক্ষয়-ক্ষতির ক্ষতিপূরণের আশ্বাসের প্রেক্ষিতে কৃষকরা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমান সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ইট-ভাটা মালিক কোন মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা মাসুম বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পূরণের ব্যবস্থা করা হবে। ঘটনাস্থলে গিয়েছিলাম। ঐ ইট-ভাটার কাউকে খুজে পাই নি। তবে একজন কর্মচারী ছিলো আমরা দ্রুত ভাটার সকল কাগজপত্র নিয়ে ডেকেছি। ভাটাটি অবৈধ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর