মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আল-আকসা মসজিদে ইসরাইলি হামলার নিন্দা বাংলাদেশের

রিপোর্টারের নাম : / ৩১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদ চত্বরে হামলা চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।  এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদ চত্বরে নিরীহ প্রার্থনাকারী ও বেসামরিক নাগরিকদের ওপর গত ১৫ এপ্রিল ভোরে সন্ত্রাসী হামলা চালায়। এ হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন। বাংলাদেশ এ ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা প্রকাশ করছে।

বাংলাদেশ বিশ্বাস করে, ধর্মের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার, যা অবশ্যই সমুন্নত রাখতে হবে এবং বিশেষ করে পবিত্র রমজান মাসে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ধরনের হামলা বন্ধ, আহত বেসামরিক নাগরিকদের চিকিৎসায় বাধা দেওয়া, গ্রেফতার বন্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর