সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুরে সাত শ জেলে পেলেন প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

রিপোর্টারের নাম : / ৩৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

চাঁদপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা পেয়েছেন অতিদরিদ্র সাত শ জেলে। মূলত পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে মার্চ-এপ্রিল এই দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় অর্ধলক্ষ জেলের সঙ্গে বেকার এসব জেলে। এর মধ্যে বাছাই করা অতিদরিদ্র সাত শ জেলে পরিবারকে এই বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হয়।

বুধবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলেদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি। এদিকে, এই সময় সরকারের দেওয়া এমন খাদ্য সহায়তা পেয়ে দারুণ খুশি হয়েছেন জেলেরা।

অন্যদিকে, এবার জাটকা সংরক্ষণে চাঁদপুরের জেলেরা সরকারি নিষেধাজ্ঞা মেনে অভয়াশ্রমে নামেননি। এ জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের জন্য বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এমন কথা জানিয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আরো বলেন, জাটকা ও মা ইলিশ সংরক্ষণের সময় জেলেদের জীবনমান উন্নয়নে আরো কী কী ধরনের সহায়তা দেওয়া যেতে পারে। তা নিয়ে নানা চিন্তাভাবনা চলছে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ এই খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, চিনি, তেল, চিঁড়া ও নুডলস। এর মধ্যে চাঁদপুর সদরে চার শ, হাইমচরে দুই শ এবং মতলব উত্তরের আরো দুই শ মিলিয়ে সাত শ জেলে রয়েছেন।

এর বাইরে তালিকায় থাকা চাঁদপুরের প্রায় অর্ধলক্ষ জেলে মার্চ-এপ্রিল এই দুই মাসে ৮০ কেজি চাল বরাদ্দ পেয়ে বুঝে নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর