শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে বেড়ে যায় সিএনজি অটোভ্যান চালকদের দ্বিগুন ভাড়ার নৈরাজ্য বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন। 

মহেশখালী শাহ মজিদিয়া আজমগড়ী (রহঃ) ইসলামী যুব কাফেলা- এর যৌথ উদ্যোগে ইফতার

মিসবাহ ইরান কক্সবাজার: / ৩২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অন্তর্গত শাহ মজিদিয়া পাড়ার দ্বীনি প্রতিষ্ঠান শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স-এ শাহ মজিদিয়া ইসলামী আদর্শ তরুন সংগঠন ও শাহ মজিদিয়া আজমগড়ী (রহঃ) ইসলামী যুব কাফেলা-এর যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করা হয়েছে।

উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, আলহাজ্ব হযরত মাওলানা এস,এম মুজিবুর হক ছিদ্দিকী। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা হাফেজ মোঃনুর হোসাইন শাহাজাদা খুটাখালী দরবার, কক্সবাজার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আমিনুল ইসলাম উপাধ্যক্ষ – বায়তুশ শরফ আদর্শ কামিল(এম.এ) মাদ্রাসা ধনিয়ালপাড়া চট্টগ্রাম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মনজুর আলম -প্রভাষক কালারমারছড়া মঈনুল ইসলাম আলিম মাদ্রদাসা। বক্তব্য রাখেন মাওলানা তমিজ উদ্দিন -সিনিয়র শিক্ষক শাহ মজিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা।

মাওলানা হাফেজ ওসমান গণি- সিনিয়র শিক্ষক কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসা। মাওলানা জাকের হোছাইন – প্রতিষ্ঠাতা বাংলাদেশ দাওয়াতুস সালাত। নূরে তজল্লী সিনিয়র শিক্ষক কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসা। মোহাম্মদ আলী – বিশিষ্ট সমাজ সেবক নয়াপাড়া।এছাড়া অত্র এলাকার শিক্ষিত সমাজ।

শাহ মজিদিয়া ইসলামী আদর্শ তরুন সংগঠন ও শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামী যুব কাফেলার ইফতার ও দোয়া মাহফিল শেষে শাহ মজিদিয়া ইসলামী আদর্শ তরুন সংগঠনের সভাপতি রুস্তম আলী ছিদ্দিকী এবং শাহ মজিদিয়া আজমগড়ী (রহঃ) ইসলামী যুব কাফেলার সভাপতি মোরশেদ আলম বলেন, আমরা

এই বছর শাহ মজিদিয়া ইসলামী আদর্শ তরুন সংগঠন ও শাহ মজিদিয়া আজমগড়ী (রহঃ) ইসলামী যুব কাফেলা দুইটি সংগঠন মিলে ইফতার মাহফিলের আয়োজন করেছি। পরেরবার আমরা আরো কিছু সংগঠন নিয়ে বড় আঁকারে ইফতার মাহফিল করার চেষ্টা করবো।

উক্ত ইফতার মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহ মজিদিয়া আজমগড়ী (রহঃ) ইসলামী যুব কাফেলার সেক্রেটারি আবুবকর ছিদ্দিক, ক্যাশিয়ার মাসুদ করিম, মুহাম্মদ আরাফাতসহ শাহ মজিদিয়া ইসলামি আদর্শ তরুন সংগঠনের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর