বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সেতুমন্ত্রীর সুস্থতা কামনায় সাবেক চেয়ারম্যান নুরুল হুদার আয়োজনে ইফতার ও দোয়া

কামরুল হাসান রুবেল, স্টাফ রিপোর্টার: / ৪৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি হাজী মোঃ নুরুল হুদার আয়োজন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে৷

শনিবার চরহাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আল মদিনা সমাজে অবস্থিত কহিনুর হুদা নূরানী মাদ্রাসা ও এতিমখানায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
এতে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ নুরুল হুদা, আল মদিনা সমাজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহমেদ, কহিনুর হুদা নূরানী মাদ্রাসা ও এতিমখানার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ফখরে রাজি৷
বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলি লিটন,মাষ্টার আহছানউল্লা, সমাজ সেবক একরামুল হক,শেখ ফরিদ জিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন৷
এতে মোনাজাত পরিচালনা করেন হাজারীহাট আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী নুরুল হুদা আল-হাসানী৷ এতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়৷

উল্লেখ্য,কহিনুর হুদা নূরানী মাদ্রাসা ও এতিমখানা ছাড়া চরহাজারী হাফেজিয়া মাদ্রাসা ও চরপার্বতী রহিমিয়া এতিমখানায় সেতুমন্ত্রী সুস্থতা কামনায় দোয়া ও ছাত্রদের সাথে ইফতারের আয়োজন করেন চরহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ নুরুল হুদা৷৷


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর