বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

পৌর সচিবরা এখন থেকে পৌর নির্বাহী কর্মকর্তা

রিপোর্টারের নাম : / ৩৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

পৌরসভার সচিব পদের নাম পরিবর্তন করে পৌর নির্বাহী কর্মকর্তা করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। গত বৃহস্পতিবার উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২ অনুযায়ী পৌরসভার সচিব পদের নাম পৌর নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রতিস্থাপিত হয়েছে। এমতাবস্থায় এ পদের নাম প্রতিস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সরকারি-বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর-অধিদপ্তর সংস্থায় সচিব নামে কোনো পদ থাকবে না। যেসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে সচিব নামের পদ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে দ্রুত আইন সংশোধন করে পদবি পরিবর্তনের নির্দেশ দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, মন্ত্রণালয় ও বিভাগ ছাড়া আর কোনো প্রতিষ্ঠানে সচিব নামে পদ থাকবে না। এতে মন্ত্রণালয় ও বিভাগের সচিবের সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হয়। অনেকে পুরোটা উল্লেখ না করে নিজেকে সচিব বলে পরিচয় দেন। এটা অনেক ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হয়।

এ জন্য ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, বিভিন্ন সংস্থা, করপোরেশনে সচিব পদ আর লেখা যাবে না। সচিব পদের পরিবর্তন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর